প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের তুলাতলী বাজারে মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার এই ঘোষণা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, নারী ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার শেফালী, থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন, রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন, কেন্দ্রীয় কাজি সমিতির মহাসচিব ও রামনগর ইউনিয়নের কাজি মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠান শেষে দাগনভূঞা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহের কুফল নিয়ে একটি নাটিকা উপস্থাপন করে। ফেনী অফিস|