বাল্যবিবাহমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আরও দুটি ইউনিয়নকে গতকাল মঙ্গলবার বাল্যবিবাহমুক্ত এলাকা বলে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন দুটি হলো মাইজবাগ ও মগটুলা। স্থানীয় লোকজন বলেন, ওই দুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠান করে এলাকার সুশীল সমাজের লোকজন ও শিক্ষার্থীসহ এলাকাবাসীকে শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার এ ঘোষণা দেন। এতে ইউএনও ছাড়াও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভুইয়া, ওসি বোরহান উদ্দিন, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, মগটুলা ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মাইজবাগ ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়া প্রমুখ।