বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুকসানা বেগম ও ভাইস চেয়ারম্যান শিব্বির আহমদ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ।