বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানকে ‘বাল্যবিবাহমুক্ত’ উপজেলা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান হয়। সেখানে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুল নয়টি ইউনিয়নের চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম, কাজীসহ উপস্থিত ব্যক্তিদের বাল্যবিবাহকে না বলার শপথ করান। উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইউএনও মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার প্রমুখ। পরে সাংসদ নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন উদ্বোধন করেন।