বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ ও সুন্দর জীবন বিনির্মাণে বাল্যবিবাহ রোধ করব এবং গড়ে তুলব সামাজিক আন্দোলন—শপথপাঠের মধ্য দিয়ে গতকাল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার চেম্বারের সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।