বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১০টি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, কাজি, পুরোহিতসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইউএনও মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। পরে ইউএনও উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।