বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাগনভূঞা পৌরসভাকে গতকাল শনিবার বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল পৌরসভার আতাতুর্ক আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। দাগনভূঞা পৌরসভা আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির।
পৌর মেয়র ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম। অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা বিবি তহুরা।
পৌর মেয়র ওমর ফারুক বলেন, ‘দাগনভূঞা পৌর এলাকাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। পৌর এলাকায় যদি কোনো বাল্যবিবাহের খবর পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।’
পরে মেয়রের ঘোষণা বাস্তবায়নের জন্য উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির।