বাল্যবিবাহমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলার বেরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি শীলা রায় প্রমুখ।