প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কর্মকর্তারা এ ঘোষণা দেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) মিলনায়তনে ইউপির চেয়ারম্যান মাছুম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছির উল্লাহ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার শিক্ষক, ইমাম, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে ইউএনও এ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন।