বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।