প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ উপলক্ষে দুপুরে উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশ হয়। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জামালগঞ্জের ইউএনও টিটন খীসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার ও রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান প্রমুখ।