বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ এই ঘোষণা দেন এবং উপজেলা চত্বরে এর ফলক উন্মোচন করেন। উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন। শোভাযাত্রার পর দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয় মাঠে বাল্যবিবাহবিরোধী শপথ ও আলোচনা হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, সিভিল সার্জন মো. আবদুল হাকিম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রমুখ।