বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট আদর্শ উচ্চবিদ্যালয়কে গতকাল মঙ্গলবার বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার প্রস্তুতি হিসেবে এ ঘোষণা দেওয়া হয়। গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব বাল্যবিবাহবিরোধী শপথবাক্য পাঠ করান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বাল্যবিবাহের কুফল বর্ণনা করে বিদ্যালয়কে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন। হালুয়াঘাটের ইউএনও হেলালুজ্জামান সরকার বলেন, ৩১ ডিসেম্বর হালুয়াঘাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকেও পর্যায়ক্রমে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হচ্ছে।