বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে উপজেলাটিকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘বাল্যবিবাহকে না বলুন’ স্লোগান–সংবলিত লাল কার্ড তুলে ধরে l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন সাংসদ সালাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষার্থীরা হাতে লাল কার্ড নিয়ে বাল্যবিবাহকে ‘না’ ঘোষণা করে। পরে সাংসদ মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন। জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলকার নায়ন, পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম প্রমুখ।