প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরের ‘প্রতিমা বংকী রকিবনগর’ ও ‘শোলা প্রতিমা’ নামক দুই গ্রামকে বাল্যবিবাহমুক্ত করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার রকিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীদের একত্র করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। বেসরকারি সংস্থা সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) এ কর্মসূচি বাস্তবায়ন করবে। ১৮ বছর না হলে দুই গ্রামের কেউ মেয়ে বিয়ের দেবেন না—এমন শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ও সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ।