প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশের উন্নতি যদি চাও, বাল্যবিবাহ রুখে দাও’ স্লোগানে গতকাল শনিবার দিনব্যাপী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধনী আলোচনায় সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এলাকার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার জন্য উপস্থিত সবাইকে শপথ করান তিনি।