বাল্যবিবাহমুক্ত সিরাজদিখান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধান অতিথি মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক আফরোজা। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান এ কে এম আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীন প্রমুখ।