বাল্যবিবাহে সম্মতি দেওয়ায় বরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহে সম্মতি এবং বিয়ে আয়োজনের দায়ে বর শেখ আমানত ও এক স্কুলছাত্রীর নানা কবির বেপারীকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফলে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন এ আদালত পরিচালনা করেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মৃধা গ্রামের হারুন মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।