বাল্যবিবাহের অপরাধে কনের মাসহ আটজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে বাল্যবিবাহের অপরাধে কনের মা, ভাই, দাদা, চাচাসহ আটজনের দুই হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনও জাহিদ হোসেন সিদ্দিক তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কনের মা দিলরুবা আক্তার, ভাই মো. সবুজ, দাদা শরিয়ত উল্লা, চাচা আবদুল মালেক ও দ্বীন ইসলাম, সাক্ষী ইয়াকুব আলী, নিকাহ রেজিস্ট্রার মো. মাসুদ এবং বিয়ে পড়ানোর ইমাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট উপজেলার দক্ষিণ শাহাপুর গ্রামের সহিদ উল্লার মেয়ে মোহামঞ্চদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সানজিদা আফরিনের (১৫) সঙ্গে বীজবাগ গ্রামের সফিউল্লার ছেলে মো. ইউসুফের (৩০) বিয়ে হয়।বাল্যবিবাহের খবরটি ইউএনওকে জানানো হলে তিনি বর ও কনেপক্ষকে তাঁর কার্যালয়ে তলব করেন। গতকাল দুপুরে কনেপক্ষ কার্যালয়ে এলেও বরপক্ষ অনুপস্থিত থাকে। পরে কনেপক্ষের বক্তব্য ও উপস্থিত সাক্ষ্যের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে এ জরিমানা এবং কারাদণ্ডের আদেশ দেন।