বাল্যবিবাহের অপরাধে চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলায় বাল্যবিবাহের দায়ে চারজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও লুলু বিলকিস বানু শনিবার এ আদালত পরিচালনা করেন।
ইউএনওর কার্যালয় জানায়, উপজেলার বরণপাড়া গ্রামের সাহিদুল ইসলামের ছেলে মমিনুর রহমানের (১৯) সঙ্গে পাশের দামোদর গ্রামের আবু বক্কারের মেয়ে আমিরুন্নেছার (১৪) বিয়ের অনুষ্ঠান ছিল শনিবার রাতে। খবর পেয়ে ইউএনও সেখানে িগয়ে বিয়ে পড়ানোর দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম কািজ জাফর হোসেন (৫৫), ছেলে মমিনুর রহমান, তাঁর বাবা সহিদুল ইসলাম সরদার (৪৫) ও মেয়ের বাবা আবু বক্কারকে (৪৩) এক মাস করে কারাদণ্ড দেন।