বাল্যবিবাহের অপরাধে বরের বাবা শ্রীঘরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামে ছেলেকে অল্প বয়সে বিয়ে করাতে গিয়ে বাবা এখন শ্রীঘরে। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের অপরাধে বরের বাবাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।আদালত ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বড়াইল গ্রামের বাবলু মিয়ার ছেলে ইউনুছ আলী (১৬) গত বুধবার রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাঁকপাল গ্রামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে যায়। ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেন, ‘বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পেয়েছি যে ওই ছেলে ও মেয়ে উভয়ের বয়স বিবাহযোগ্য নয়। ছেলের বাবাকে আটক করতে পারলেও মেয়ের বাবা পালিয়ে গেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই রাতেই ইউনুছ আলীর বাবা বাবলু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছি। ছেলে ও মেয়েকে বাল্যবিবাহের খারাপ দিক সম্পর্কে উপদেশ দিয়েছি।’