বাল্যবিবাহের আয়োজন, বরসহ সাতজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে গত মঙ্গলবার বরসহ সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ইউএনও ও নির্বাহী হাকিম এ বি এম সাদিকুর রহমান বরকে এক মাসের কারাদণ্ড এবং কনের মাসহ অন্য ছয়জনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, গত সোমবার রাতে ওই কিশোরীর বিয়ের আয়োজনের তথ্য পেয়ে একদল পুলিশ রাতেই অভিযান চালায়।