বাল্যবিবাহের কারণে বর-কনের বাবাকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি বাল্যবিবাহের ঘটনায় বর ও কনের বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তরিকুল ইসলাম গত বুধবার বিকেলে এ দণ্ড দেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চর যশোহরদী ইউনিয়নের কৈল্যাণপট্রি গ্রামের ছাতার মিস্ত্রি আবুল কালাম তাঁর নাবালিকা মেয়ে রুমা খাতুনকে (১৬) একই ইউনিয়নের দহিছাড়া গ্রামের কৃষক ইদ্রিস আলী মোল্যার ভ্যানচালক ছেলে ইয়াছিন মোল্যার (১৯) সঙ্গে বিয়ে দেন। গত মঙ্গলবার রাতে এ বিয়ের কাবিন হয়।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ চর যশোহরদী ইউনিয়নে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বর ও কনের বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে উভয়কে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৪-এর ৪-এর ধারায় দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা করে জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায়ের পর তাঁদের মুক্তি দেওয়া হয়। এ বিয়ের কাজী পলাতক থাকায় তাঁকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি।