বাল্যবিবাহের চেষ্টা কনের বাবা ও বরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুরে বাল্যবিবাহের এক ঘটনা ঠেকিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা ও বরকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত রোববার দুপুরে ইউএনও আফরোজা বেগম জানতে পারেন বড়ইয়া ইউনিয়নের একটি গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছে। এরপর পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন ইউএনও। তখন ধুমধাম করে বিয়ের আয়োজন চলছিল। বর মো. মিজানুর রহমান (২৫) তখনো এসে পৌঁছাননি। তিনি একই গ্রামের সাইদুর রহমানের ছেলে। কিছুক্ষণ পর বর তাঁর স্বজনদের নিয়ে কনের বাড়ি এলে ইউএনও বিয়ে বন্ধ করে দেন। পরে কনের বাবা, বর ও ঘটক মেয়ের খালুকে আটক করে তাঁর কার্যালয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।