বাল্যবিবাহের চেষ্টার দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে বরের ভাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নে ওই ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, বেলাইচণ্ডী ইউনিয়নের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ মামুদপাড়া গ্রামের আশিকুল ইসলামের বিয়ে ঠিক হয়। শুক্রবার কনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। সন্ধ্যায় বরযাত্রী বিয়ের আসরে উপস্থিত হলে পুলিশ সেখান থেকে বর আশিকুল (২০) ও তাঁর ভাই ইয়াকুলকে (৩০) আটক করে।
পরে রাত ১১টায় পার্বতীপুর মডেল থানায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বিয়ে আয়োজনের দায়ে ইয়াকুলকে ১৫ দিনের কারাদণ্ড দেন।