বাল্যবিবাহের দায়ে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ দেওয়ার ঘটনায় বরসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী হাকিম রামানন্দ পাল। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের এ কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের শোলমারী গ্রামের ছেলে বর ইদ্রিস আলী (২০) ও তাঁর দাদা রমজান আলী এবং মনোহরপুর গ্রামের মৌলভি শরিফুল ইসলাম। ওই রাতেই তাঁদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।