প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অপরাধে বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের আজিজ হাজরার বাড়িতে তাঁর স্কুলপড়ুয়া মেয়ের (১৩) সঙ্গে বাগেরহাটের জুয়েল শেখের (২৬) বিয়ে অনুষ্ঠিত হয়। খবর পেয়ে ইউএনও ও নাজিরপুর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বর ও মেয়ের বাবাকে আটক করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি