বাল্যবিবাহের দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্যবিবাহের দায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তিকে সহযোগিতা করায় অপর এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নজরুল ইসলাম এই দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মো. ইরফান রাসেলের (২৩) বাড়ি উপজেলার ভূজপুরের নিশ্চিন্তা গ্রামে। তাঁর সহযোগী মোহাম্মদ এনামুল হকের (২২) বাড়ি একই এলাকার দাঁতমারা গ্রামে।
পুলিশ সূত্র জানায়, ইরফান সম্প্রতি নানা প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন। বিয়েতে ওই ছাত্রীর পরিবারের সায় ছিল না। বিয়েতে ইরফানকে সহযোগিতা করেন এনামুল হক। ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের দণ্ড দেওয়া হয়।
উপজেলার ভূজপুর থানার ওসি এ কে এম লেয়াকত আলী বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।