বাল্যবিবাহের প্রস্তুতির দায়ে হবু শ্বশুর, জামাতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়ীষাপাড়া এলাকায় গত শুক্রবার বিকেলে বাল্যবিবাহের প্রস্তুতির দায়ে হবু শ্বশুর ও জামাতাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গাড়ীষাপাড়ার বিল্টু সরকারের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) বিয়ের দিন ছিল গত শুক্রবার। পাত্র সোহাগ আলী (২৬) পৌরসভার কামারপাড়া মহল্লার বাসিন্দা। গায়েহলুদ-কনেসাজ, অতিথি আপ্যায়ন—সবই ঠিক ছিল। কেবল অপেক্ষা ছিল বর-কনের কবুল বলা। তার আগেই বিয়েবাড়িতে হাজির পুলিশ ও ম্যাজিস্ট্রেট। পণ্ড হয়ে যায় বিয়ে।
পরে ভ্রাম্যমাণ আদালত হবু শ্বশুর ও জামাতাকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। তাঁদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, স্থানীয় লোকজন ওই বাল্যবিবাহের খবরটি থানায় জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কনের বাড়িতে অভিযান চালায়। ঘটনার সত্যতা পাওয়ায় মেয়ের বাবাকে আটক করা হয়। পরে ছেলের বাড়িতে গিয়ে বর সোহাগকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।