বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সেলবরষ ইউনিয়নের একটি গ্রামে আজ বুধবার পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুর বিয়ের আয়োজন করেছিলেন তার বাবা। বর ছিলেন পাশের গ্রামের ২৩ বছর বয়সী এক যুবক। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে শিশুটি।


উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন জানান, আজ বুধবার বেলা দুইটার সময় শিশুটির বিয়ের সময় নির্ধারণ করা হয়েছিল। সকালে এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে মুঠোফোনে এ খবর পান ইউএনও মোহাম্মদ নাজমুল হক। খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা খুঁজে পান তিনি। পরে শিশুটির বাবাকে ইউএনও তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। বেলা তিনটার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদও আসেন সেখানে। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান শিশুটির বাবা।