বাল্যবিয়ে রোধে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিয়ে রোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা দিয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, বিয়ে পড়ানোর ক্ষেত্রে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পৃক্ত থাকতে দেখা যায়। বিয়ে পড়ানোর ক্ষেত্রে পাত্র-পাত্রীর বয়স আইনে নির্ধারিত বয়সের নিচে হলে সংশ্লিষ্ট পাত্র-পাত্রী ও অভিভাবককে এ ধরনের বাল্যবিবাহে নিরুৎসাহিত করার জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আইনে নির্ধারিত ন্যূনতম বয়স সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের বিয়ে পড়াতে এবং পাত্র-পাত্রীর বয়স সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ ও নিবন্ধন নিশ্চিত করার জন্য পরিপত্রে বলা হয়েছে।