বাল্যবিবাহে রাজি না হওয়ায় নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহে রাজি না হওয়ায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীরগোপালপুর গ্রামে আজ বুধবার দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছাত্রীর বাবাসহ তিনজনকে জরিমানা করেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ওই উপজেলার ফাজিলপুর গ্রামের খায়রুল হাসানের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়েতে রাজি না থাকায় পরিবারের লোকজন ওই ছাত্রীর হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করছিলেন। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে ওই ছাত্রীর বাবা, খালু ও কাজি আমিনুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান ওই ছাত্রীর বাবাকে তিন হাজার ও বাকি দুজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন।
ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।