বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লালমাই উপজেলার বরল এলাকায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

আজ সোমবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার বরল এলাকার কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল বলেন, রাতে ঢাকা ইকোনো পরিবহনের একটি বাস নোয়াখালী যাচ্ছিল। বাসটি বরল এলাকায় পৌঁছালে লাকসাম থেকে গণ্ডামারাগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে চারজন নিহত ও দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।