প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বাস উপহার দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, ৭ মে জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি করে বাস উপহার দেওয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের কাছে একটি বাসের চাবি তুলে দেন। উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ৫২ আসনের বাসটির মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম বাস উপহার পাওয়া গেল।