প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় একটি বাস উল্টে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজাহান জানান, বাসটি আনোয়ারা উপজেলা থেকে নগরের বহদ্দারহাট এলাকায় আসছিল। মইজ্জারটেক এলাকায় অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১০-১৫ জন যাত্রী আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, বেলা সোয়া ১১টার দিকে ১০ যাত্রীকে হাসপাতালে আনা হয়। তাঁদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।