বাস উল্টে খাদে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল রোববার যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে ঢাকার মহাখালী যাওয়ার পথে বাসটি সকাল সাতটার দিকে সূূত্রাপুরে পৌঁছালে হঠাৎ চাকা খুলে পাশের খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।