বাস উল্টে নারীসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের জিরো পয়েন্ট এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরের হরিণটানা থানার ওসিএস এম মিজানুর রহমান বলেন, বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে জিরো পয়েন্টের গোলচত্বর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ আহত অবস্থায় বাসটির চালককে আটক করেছে।