বাস উল্টে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস উল্টে রেজাউল করিম খান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১০ যাত্রী আহত হন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলা বাবুরবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। রেজাউলের বাড়ি বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে। বাগেরহাট হাইওয়ে থানার ওসি আবদুল মান্নান ফরাজি বলেন, খুলনা থেকে বাগেরহাটের মংলার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা পাথরের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল মারা যান।