বাস উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের হাজি শরীয়তউল্লাহ সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসচালকের নিহত সহকারী হলেন মফিজ মোল্লা (১৭)। তাঁর বাড়ি ফরিদপুরে। তিনি ফরিদপুরের ভাঙা উপজেলার মধ্যপাড়া গ্রামের জমির মোল্লার ছেলে।
এ ঘটনায় আহত কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, বাসটি ভাঙা থেকে কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিল। সেতুর টোল প্লাজার কাছাকাছি এলে এর চাকা রাস্তার পাশে বালুর মধ্যে গেঁথে যায়। এতে বাসটি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মফিজের মৃত্যু হয়েছে।