বাস উল্টে নিহত ১ আহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-রাঙামাটি সড়ক দুর্ঘটনায় হারাধন দাশ (৫২) নামের এক ব্যক্তি নিহত ও ২৭ জন আহত হয়েছেন। হারাধন দাশ ব্যবসায়ী ও শহরের রিজার্ভ বাজারের বাসিন্দা। গুরুতর আহত চারজন হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ইনস্টিটিউটের স্নাতকোত্তর ছাত্র শিলাদিত্য চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোটেল ব্যবস্থাপনার ছাত্র মো. আলম, রাঙামাটি শহরের শহীদ আবদুল আলী একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৪৫) ও আনসার বাহিনীর সদস্য আবদুল খালেক।