বাস উল্টে নিহত ২, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ভেল্লাপাড়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম জসিম উদ্দিন (৪০)। তাঁর বাড়ি জেলার চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, মোহাম্মদ ইসহাক (২৮), সাহাব উদ্দিন (৩০), নুর নাহার (৪০) ও মোহাম্মদ দেলোয়ার (২০)।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম প্রথম আলোকে বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে কক্সবাজারমুখী বাসটি উল্টে যায়। এতে যাত্রীদের ছয়জন গুরুতর আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।