বাস উল্টে শিশুসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আজ শুক্রবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে শিশুসহ তিনজন যাত্রী নিহত হয়েছে। আহত হয় অন্তত ২০ যাত্রী। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, বেলা তিনটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি রিজার্ভ বাস রাথুরিয়া এলাকায় পৌঁছানোর পর এর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছয় মাস বয়সী এক শিশুসহ তিন যাত্রী নিহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ, নাটোর সদর, বড়াইগ্রাম হাসপাতাল ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।