বাস উল্টে স্কুলছাত্রীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকায় আজ সোমবার যাত্রীবাহী একটি বাস উল্টে স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুজন হলো স্কুলছাত্রী লিনা বেগম ও মেজু মিয়া। লিনা ভৈরবগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের বিলাল হোসেনের মেয়ে সে। মেজু মিয়ার বাড়ি সদর উপজেলার গিয়াসনগরে।


শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মিহির রঞ্জন দেব জানান, বাসটির সামনে হঠাত্ করে একজন ব্যক্তি এসে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক আচমকা বাসটি থামাতে যান। এ সময় বাসটি উল্টে যায়। এতে দুজন পথচারী নিহত হন।

নিহত দুজনের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।