বাস উল্টে ২০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ২০ শ্রমিক আহত হন। গতকাল বুধবার সকালেসানারপাড় থেকে আদমজী ইপিজেডে যাওয়ার পথে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল পৌনে আটটার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে উঠে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা শ্রমিকেরা আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।