বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শনিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশাশ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় আধঘণ্টা বাস ও প্রায় দুই ঘণ্টা অটোরিকশা চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে তানোর উপজেলা থেকে গোরহাঙ্গা রেলেগেটে আসে রশিদ এন্টারপ্রাইজের একটি বাস। বাসচালক রুস্তম গোরহাঙ্গা রেলগেট মোড়ে বাসটি একদিকে দাঁড় করান। পরে রুস্তমের বিরুদ্ধে সেখানকার অটোরিকশা স্টেশনের ১০-১২ জন শ্রমিক রাস্তায় যানজটের অভিযোগ আনেন। এ সময় রুস্তমের সঙ্গে তাঁদের কথা-কাটাকািট ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রুস্তমকে তাঁরা মারধর করেন। খবর পেয়ে বাসশ্রমিকেরা অটোরিকশা স্টেশনে গিয়ে চেইন মাস্টারদের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় বাসশ্রমিকেরা রাস্তায় বাস দিয়ে অবরোধ সৃষ্টি করেন৷
ঘটনাস্থলে উপস্থিত উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, বাসচালককে মারধরের অভিযোগে বাসশ্রমিকেরা রাস্তায় অবরোধ সৃষ্টি করেছিলেন। পরে টগর নামে একজনকে আটক করলে যান চলাচল স্বাভাবিক হয়।