বাস ও অটোরিকশা উল্টে নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে যাত্রীবাহী বাস এবং কক্সবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গতকাল শুক্রবার দুজন নিহত হয়েছেন।

এ নিয়ে গত ১৭৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১ হাজার ৭৩২ জনের।

‘কক্সবাজার-চট্টগ্রাম’ মহাসড়কের কক্সবাজারের রামু উপজেলার  রাবারবাগান এলাকায় সকালে যাত্রীবাহী একটি বাস উল্টে সাতজন আহত হন। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজেদ আল হাসান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজন নিহত হন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর সড়কে বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ফিরোজা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।