বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাধবী (২৬) ও নূপুর (৩০)। তাঁরা হিজড়া। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁদের একজন অটোরিকশার যাত্রী ও অপরজন চালক। আহত যাত্রীও হিজড়া।
বেগমগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আমিনের ভাষ্য, বাসটি ফেনী থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি চৌমুহনী থেকে ফেনীর দিকে যাচ্ছিল। লক্ষ্মীনারায়ণপুর দোকানঘর এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাধবী মারা যান। হাসপাতালে নেওয়ার পর নূপুর মারা যান।
নুরুল আমিন জানান, নিহত দুজনেরদের লাশ বেগমগঞ্জ থানায় রয়েছে। বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।