বাস ও ট্রাক খাদে, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর ওই ট্রাকসহ একটি বাস খাদে পড়ে গেছে। এতে বাসের দুই যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্ট-ব-১১-২২৪৪) শিবরামপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাককে (ফরিদপুর-ট-০৭-০০০১) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকসহ বাসটি রাস্তার পূর্ব পাশে খাদে পড়ে যায়। বাসের ১২ জন যাত্রী আহত হন। এলাকাবাসী ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বরগুনার বামনা উপজেলার উম্মানিয়া গ্রামের মো. বজলু (৬৫) ও মো. ওবায়দুর (৪৮) মারা যান।