বাস ও ট্রাকের চাপায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বুধবার সকালে বাসের চাপায় আমিনুল ইসলাম (৩৬) নামের এক পোশাকশ্রমিক নিহত ও এক রিকশাচালক আহত হয়েছেন।দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মারা গেছেন অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি। দুটি দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করেছে দুটি যান।