প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আবদুর রউফ (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহত আবদু রউফের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের কয়েকজন জনান, গতকাল সকালে ঢাকার গাবতলী থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশে বাসটি রওনা হয়। পথে ফলসাটিয়া এলাকায় এটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে রউফ মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজী মো. আকরামুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।